কাউনিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ
রংপুরের কাউনিয়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(২৯ জুন) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার ব্যক্তিগত তহবিল থেকে কাউনিয়ার ডিগ্রী কলেজ ও কাউনিয়া মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে জুস, বিস্কুট এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পরীক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায় যে, এই ধরনের উদ্যোগ তাদের পরীক্ষার প্রস্তুতিতে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফল করতে সাহায্য করবে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ
এ সময় তারা আরোও বলেন, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সাবেক উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক শাহ রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে পরীক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য কিছু অনুপ্রেরণামূলক কথাও বলা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরীক্ষাথিদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























