ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিভিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডেসহ দিনের যত খেলা তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি অংশে পৌঁছালে পাটাতনটি ভেঙে যায় এবং ট্রাকটি আটকে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এর আগেও কয়েকবার সেতুর পাটাতন দেবে যাওয়া ও ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।

সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়রা। বিশেষ করে, এইচএসসি পরীক্ষার্থী ও অফিসগামী লোকজন বিপাকে পড়েছেন। সেতুর দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে এবং অনেককে জরুরি প্রয়োজনে নৌকা দিয়ে নদী পার হতে দেখা গেছে।

পড়ুন>> রাণীশংকৈলের নন্দুয়ার ইউনিয়নে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

স্থানীয়রা জানান, ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপনের সময় দুধকুমার নদের ওপর এই সেতুটি নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এরশাদ সরকারের আমলে এটি মেরামত করে ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়ন এবং কচাকাটা ও মাদারগঞ্জের সাথে সড়ক যোগাযোগ পুনরায় চালু করা হয়।

ভুক্তভোগী এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রাজিমুল ও সোহেল রানা জানান, সেতু বন্ধ থাকায় তাদের পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। অটোচালক বাবুল মিয়া জানান, যাত্রী নিয়ে এসে আটকা পড়ায় তার রোজগার বন্ধ হয়ে গেছে।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের কারণে সেতুর পাটাতন ভেঙে গেছে। মেরামতের কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আবারো সকল প্রকার যান চলাচল বন্ধ 

আপডেট সময় : ০৩:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫