ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ দাখিলের ব্যবস্থা নেই

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

এনবিআর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ দাখিলের ব্যবস্থা নেই
আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ দাখিলের ব্যবস্থা নেই।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সতর্ক করেছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনও ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের তথ্য-উপাত্ত গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন বলেও এনবিআরের নজরে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩–এ ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনও বিধান নেই। আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। কোনও একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ অবৈধ এবং এটি একটি ফৌজদারি অপরাধ।

পড়ুন>> মাদকমুক্ত প্রজন্ম ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অঙ্গীকার

এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী, রিটার্নে অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩–এর ৩১২ ও ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।

সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ দাখিলের ব্যবস্থা নেই

আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫