সংবাদ শিরোনাম :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত
ঘিওর (মানিকগঞ্জ) থেকে মোহসিন খান হিরা
- আপডেট সময় : ১০:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পড়ুন>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা
এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫জন।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। ঘিওর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনা অনুসন্ধান করে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























