ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ

অফিসে পুরুষকর্মীদের কাজে মনোযোগ বৃদ্ধির জন‍্য নারীকর্মীদের সাজগোজের নির্দেশ

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

অফিসে পুরুষকর্মীদের কাজে মনোযোগ বৃদ্ধির জন‍্য নারীকর্মীদের সাজগোজের নির্দেশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অফিসে পুরুষকর্মীদের কাজে মনোযোগ বৃদ্ধির জন‍্য নারীকর্মীদের সাজগোজের নির্দেশ।

কর্মীদের কাজে মন বসাতে নানা আয়োজন করে থাকে বিভিন্ন কোম্পানি। কাজে মন বসাতে পার্টি ট্যুরসহ বিভিন্ন আয়োজনের প্রচলন রয়েছে। তবে এবার সামনে এসেছে বিচিত্র পদক্ষেপের। অফিসে পুরুষকর্মীদের উৎসাহ দিতে নারীকর্মীদের সাজগোজের নির্দেশ দিয়েছে এক কোম্পানি।

অবাক লাগলেও এমন এক ঘটনার কথা জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়।

আজব এ নির্দেশনা দিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি। পুরুষকর্মীদের উৎসাহ দিতে অফিসে নারীকর্মীদের সাজগোজের এ নির্দেশনা দিয়েছিল চীনের একটি কোম্পানি।

দক্ষিণপূর্ব চীনের শেনজেনের ওই কোম্পানির এক কর্মকর্তা নারী কর্মীদের এমন নির্দেশনা দিলেও পরে বার্তাটি ডিলেট করা হয়। বিষয়টিকে তিনি দুষ্টামি বলে উল্লেখ করে ভুল বোঝাবুঝির দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর লু নামের এক নির্বাহী কর্মকর্তা উইচ্যাটে গ্রুপ সদস্যদের সাথে আলোচনা করছিলেন। ওই গ্রুপে পাঁচজন নারী সদস্যও ছিলেন। এক পর্যায়ে তিনি নারী কর্মীদের কসমেটিকস পরার জন্য বলেন।

বেপরোয়া গাড়ি চালানোয় রাস্তা পরিষ্কারের শাস্তি
লু লিখেন, নারী সহকর্মীদের টিম সদস্যদের উৎসাহ দিতে ডিসেম্বর থেকে সাজগোজের নির্দেশনা দেওয়া হলো। পুরুষ কর্মীরা নারীদের বিকেলে চায়ের জন্য ক্রাউডফান্ড করবেন।

লু প্রথমদিকে এমন কথা বললেও বিষয়টি কেউ পাত্তা দেননি। পরে বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি বার্তাটি পুনরায় পাঠান।

একপর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন, ম্যাসেজটি দেখামাত্র উত্তর দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের পারফরমেন্স বোনাসকে কেটে রাখা হবে।

কোম্পানির কর্মকর্তার এমন নির্দেশনা দেওয়ার ম্যাসেজটি একজন ইনফ্লুয়েন্সার অনলাইনে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি টিমের সদস্যদের কারোর বন্ধু ছিলেন। তিনি সামনে আনার পর বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। লুর দাবি ঘটনাটি সিরিয়াস ব্যাপার নয়।

ম্যাসেজের বিষয়টি নিয়ে লু অস্বীকার করেননি। তবে বিষয়টিকে তিনি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা মজার বিষয় ছিল। এরপর বার্তাটি সরিয়ে ফেলা হয়েছে। সবাই জানে এটি এমন কোনো বিষয় নয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অফিসে পুরুষকর্মীদের কাজে মনোযোগ বৃদ্ধির জন‍্য নারীকর্মীদের সাজগোজের নির্দেশ

আপডেট সময় : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩