২৭জুন বৃহস্পতিবার আজকের মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের পুর্বাভাস
বন্যা ও বৃষ্টির পুর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মনু, খোয়াই ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পেতে পারে।
বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশনঃ ১টি।
মারকুলি (কুশিয়ারা) +২১ ।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): সুনামগঞ্জ ৮০.০, ছাতক (সুনামগঞ্জ) ৭২.০, ঢাকা ৭২.০, লরেরগড় (সুনামগঞ্জ) ৭১.০, ঠাকুরগাঁও ৬০.০ এবং নাকুয়াগাঁও (শেরপুর) ৫০.০।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত চেরাপুঞ্জি (মেঘালয়) ৭৬.০মি.মি. , ধুব্রি (আসাম), কুচবিহার (পশ্চিম বঙ্গ) ৬৭.০মি.মি.; এবং গ্যাংটক (সিকিম) ৩১.০মি.মি.।
তথ্য সুত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply