২১ দিন ধরে স্কুলে ঝুলছে তালা: বিক্ষোভ ও মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২১ দিন ধরে স্কুলে ঝুলছে তালা: বিক্ষোভ ও মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি

২১ দিন ধরে স্কুলে ঝুলছে তালা: বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
২১ দিন ধরে স্কুলে ঝুলছে তালা: বিক্ষোভ ও মানববন্ধন

২১ দিন ধরে স্কুলে ঝুলছে তালা: বিক্ষোভ ও মানববন্ধন

নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে, স্কুলে তালা দিয়েছে এলাকাবাসী। স্কুল সভাপতি (ইউপি চেয়ারম্যান) আব্দুল মালেক ও প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে উঠেছে এই বাণিজ্যের অভিযোগ।

গত ২১ দিন ধরে বিদ্যালয়ে ঝুলছে তালা, স্কুলে আসছে না প্রধান শিক্ষক কিংবা অন্য কোন শিক্ষক কর্মচারী। ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও স্কুল কর্তৃপক্ষ নেয়নি কোন ব্যবস্থা।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভুক্ত হয় ২০২৪ সালে।

নিয়মিত অফিস সহায়ক মনিরুজ্জামানের অভিযোগ, তাকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হলেও স্কুল এমপিও ভুক্তির সময় তার নাম অফিস সহায়ক বাদ দিয়ে নৈশ প্রহরী হিসেবে দেখানো হয়েছে। স্কুল সভাপতি আব্দুল মালেক ও প্রধান শিক্ষক বেলাল হোসেন মোটা টাকার বিনিময়ে অন্য কাউকে নিয়োগ দিতেই এই অপচেষ্টা।

বিষয়টি নিয়ে বার বার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেও মেলেনি সুরাহা। তাই গত ১৮ ই মে মনিরুজ্জামানের সাথে একাত্মতা ঘোষণা করে স্কুলের লাইব্রেরি সহ সমস্ত কক্ষে তালা দেয় এলাকাবাসী ।

রোববার (৯জুন) চৈতার খামার তালাবদ্ধ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন করে। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিকার চেয়ে মাববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের জমি দাতার ছেলে মনিরুজ্জামানকে পিয়ন এবং তার স্ত্রীকে অফিস সহকারি পদ দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এমপিও হওয়ার পর পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মিলে তাদের ওই পদ থেকে বাদ দিয়ে গোপনে অন্যজনকে নিয়োগ দেয়ার পায়তারা করছে।

ভুক্তভুগী মনিরুজ্জামান মনির বলেন,’আমি দীর্ঘদিন ধরে এ স্কুলে পিয়ন পদে কাজ করছি। আমার বাবা এখানে স্কুলের জন্য পুরো জমি দান করেছে। এখন আমাকে নৈশ্য প্রহরী হিসেবে নিয়োগ দিয়েছে আমি এটির সঠিক বিচার চাই।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাবানা আক্তার সাথী বলেন, আমি ২১ দিন ধরে স্কুলে আসি, স্কুলে দেখি স্কুলে তালা দেওয়া, তাই আমি ফিরে যাই। আমি চাই তাড়তাড়ি শিক্ষার পরিবেশ ফিরে আসুক। সামনে আমাদের পরীক্ষা, আমি আমাদের শিক্ষকরা স্কুলে আসুক, আমরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি।

অভিভাবক জামাল বলেন, আজ ২১ দিন ধরে স্কুলটি বন্ধ আছে। স্কুল বন্ধ থাকায় পড়াশুনার ক্ষতি হচ্ছে। আমরা চাই স্কুল তাড়াতাড়ি খুলুক। আমাদের বাচ্চারা সঠিকভাবে পড়াশোনা যাতে করতে পারে। আর নিয়োগ নিয়ে যে ঝামেলাটা রয়েছে সেটিরও যেন তাড়াতাড়ি সমাধান হয়।

স্কুল সভাপতি আব্দুল মালেক বলেন, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর এভাবে স্কুল তালা দেওয়ার ইখতিয়ার রাখেনা। যারা মূলত স্কুলের বিরোধী তাঁরাই কাজগুলি করতেছেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম বলেন, ২১ দিন ধরে বন্ধ স্কুলটি সেটা আমি জানিনা, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি ইতিমধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে নির্দেশনা দিয়েছি। তিনি আগামীকাল বিদ্যায়লটিতে যাবেন। বিস্তারিত তথ্য নিয়ে আসবেন। কমিটির সাথে কথা বলবেন কেন এই অবস্থা হয়েছে?  যথা তাড়াতাড়ি ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!