ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য কতটা প্রাসঙ্গিক?

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন প্রকাশ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৫৬০ বার পড়া হয়েছে

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন প্রকাশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন প্রকাশ

২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত নোটিশে এই রুটিন প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়,  ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রমে রূপরেখা ২০২১ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারমাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন।

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন

বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈতপ্রবাহ, রজমান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে। তদুপরি, জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি (রুটিন) নিম্নোক্তভাবে প্রণয়ন করা হয়েছে।

এমতাবস্থায়, উল্লিখিত সময়সূচি (রুটিন) অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তথ‍্য সুত্র ও রুটিন

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন প্রকাশ

আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪