ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য

সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১২:০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৪ খ্রি.) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নিতিপ্রাপ্ত) আবু সাঈদ।

এ সময় পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিগণ চোরাই পথে পেট্রোল আমদানি ও বিক্রয়ের বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার চোরাই পথে পেট্রোল আমদানি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। চোরাই পথে পেট্রোল আমদানিকারীদের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়।

কোনো মোটরসাইকেল চালক যাতে হেলমেট ছাড়া ফুয়েল নিতে না পারে, তা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিদের আহবান করা হয়।

এ বিষয় জেলা পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী, জেলা ট্রাফিকের সকল অফিসারসহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪