সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
- আপডেট সময় : ১১:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে
সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
ফরিদপুরের সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক নারী। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত প্রেমিক জাহিদ মাতুব্বরের বাড়িতে অবস্থান করছেন ওই নারী।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগীকান্দা গ্রামে তাদের হাতেনাতে ধরে ফেলেন স্বামী। পড়ূন>>শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত্যার অভিযোগ
স্থানীয়রা জানান, ছয় বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই নারীর স্বামী মারা যান। তার দুই ছেলে রয়েছে। এদের একজন এবার এসএসসি পরীক্ষার্থী ও অপরজন সপ্তম শ্রেণিতে পড়ে।
৩২ বছর বয়সী ওই নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন প্রতিবেশী তিন সন্তানের জনক ইসরাইল মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪০)।
এক পর্যায়ে তারা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। ঘরের একটি রুমে পরকীয়া প্রেমিককে নিয়ে রাত যাপন করতেন তিনি।
বৃহস্পতিবার রাতে পরকীয়া প্রেমিক ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে জাহিদ পালিয়ে গেলে রাত ২টার দিকে ওই নারী বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন।
ভুক্তভোগী ওই নারী জানান, এখন আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একমাত্র জাহিদের সঙ্গে বিয়ে হলে এর সমাধান হবে। অন্যথায় আমি কোথাও যাবো না। জাহিদ আমাকে বিয়ে না করলে মরণ ছাড়া কোনো পথ খোলা নেই।
অভিযুক্ত জাহিদ মোবাইলে বলেন, আমার সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নেই। ওই নারীকে দিয়ে একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আওলাদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন”