শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ 

বগুড়া থেকে নুরুন্নবী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ উঠেছে।

উপজেলার কিচক ইউনিয়নে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরুষাঙ্গ কেটে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার এ অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।

নিহত আওয়ামী লীগ নেতার নাম এরশাদুল ইসলাম (৩৮)। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরশাদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

গতকাল সোমবার সন্ধ্যায় কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে আহত অবস্থায় এরশাদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আমি জামিনে বের হওয়ার পর আমাকে ডেকে নিয়ে নির্যাতন করেছে রুবেলের স্ত্রী ও তাঁর ভাই আব্দুর রহীম।

নিহতের ভাই শাহীন মিয়া জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।

অভিযুক্ত গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, আওয়ামী লীগ নেতা এরশাদুল ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান।

কিছু দিন আগে জামিনে বের হয়ে আবারো আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। গতকাল সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীর হাত চেপে ধরেন। এ সময় আমার স্ত্রী ডাক চিৎকার করলে দৌড়ে পালিয়ে যান এরশাদ।

কিছুক্ষণ পর আবার ফিরে এসে আবারও আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে এরশাদের পুরুষাঙ্গ কেটে দেন। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম প্রতিবেদক নুরনবী রহমানকে বলেন, এ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

One response to “শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী লীগ নেতার পুরুষাঙ্গ কর্তন করে হত‍্যার অভিযোগ ”

  1. […] এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগীকান্দা গ্রামে তাদের হাতেনাতে ধরে ফেলেন স্বামী। পড়ূন>>শিবগঞ্জে ধর্ষণের চেষ্টায় দায়ে আওয়ামী… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!