সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ: আহত-৩
- আপডেট সময় : ১০:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ: আহত-৩
জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষে ৩ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসী গজারিয়া মধ্যপাড়ায় এঘটনা ঘটে। বিষয়টি রবিবার (২৬ জানুয়ারি) সকালে নিশ্চিত করেন ভুক্তভোগীরা।
আহতরা হলেন- সুরুজ শেখ (৫৫), আশিক (২২), এরশাদ আলী (৪০) ও চামেলী বেগম। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকার মৃত তাহেস শেখের পুত্র সুরুজ শেখ ও মৃত আজম মন্ডলের পুত্র আব্দুল মজিদ এর সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সুরুজ শেখের ছেলে আল আমিন এর শিশু পুত্র হোসাইন (৩) কে আব্দুল মজিদ এর স্ত্রী আফরোজা ধাক্কা দিলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে এরশাদ মিয়া দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাণে বাঁচায়। বিষয়টি নিয়ে সুরুজ শেখ ও আব্দুল মজিদ এর সাথে কথা কাটাকাটি হয়।
এদিকে আবার মজিদের লোকজন জোরপূর্বক সুরুজ শেখের ফসলি জমি থেকে মাটি কাটে। এই আবার শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে আব্দুল মজিদ এর নেতৃত্বে সুমন মন্ডল, আব্দুল আজিজ, আফরোজা বেগম, সৌরভ, নুরনবী ও শাহিন মিয়া দেশীয় অস্ত্র, কোদাল ও লাঠিসোটা নিয়ে সুরজ শেখের বসতবাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজ শেখ, আশিক, এরশাদ আলী ও চামেলী বেগম আহত হয়। এসময় আশিক মিয়ার হাত কেটে ফেলে তারা।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আশিক (২২) কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে অবস্থার আরও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সুরুজ শেখ বলেন, আমি এখানে জমি ক্রয় করে নতুন বাড়ি করে বসবাস করছি। কিন্তু আব্দুল মজিদ বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অত্যাচার করে। আমার নাতি হোসাইনকে পানিতে ফেলে দিয়েছিল। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে। আমি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার চাই।
এঘটনায় কথা বলতে অভিযুক্ত আব্দুল মজিদ এর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) চাঁদ মিয়া জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























