শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে দেরি কেন? সংসদে প্রশ্ন তুলেছেন এমপি মোশারফ হোসেন আলভারেজ অধরা, বার্সেলোনার আক্রমণভাগের নতুন ভরসা গ্যাব্রিয়েল জেসুস চরাঞ্চলের শিক্ষকদের জন্য দূরত্বভিত্তিক বিশেষ ভাতা চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা সবুজায়নে নতুন মাইলফলক: কাতারজুড়ে বাড়ছে পার্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি তালা ভেঙে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি গোপালগঞ্জে মধুমতি নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলল একদিন পর নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

 

শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

 

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গুম-খুনের শিকার ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের ৭৪ জন সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে শহীদ পরিবারের ১০ জন সদস্যের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশ স্বাধীনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।

পড়ুন>>বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম

 

তিনি বলেন, এই শহীদ পরিবারগুলোর সমর্থন ও আত্মত্যাগই সরকারের কাজের মূল শক্তি ও অনুপ্রেরণা। যতদিন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন এই পরিবারগুলোর আশা-প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের নিজেদের রাজনৈতিক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক পরিবার রয়েছে, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, সরকার সবসময় এই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করবে।

পড়ুন>>শহীদদের আত্মত্যাগের লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

 

 

তিনি বলেন, আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। শহীদদের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নে সরকার যে কাজ করছে, তাতে তিনি শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতা ও উৎসাহ কামনা করেন।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্টের, কারণ আমরা এমন অনেক মানুষকে স্মরণ করছি যারা আজ আমাদের মাঝে নেই। তবে তাদের এই আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশের ২০ কোটি মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে।

পড়ুন>>অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

 

তিনি আরও বলেন, যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশেও সরকার সব সময় থাকবে। শহীদদের পরিবারের সদস্যদের সামনে দেখে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দেখে আমিও আবেগাপ্লুত বোধ করছি।

 

তবে আমি নিশ্চিত করতে চাই, যে লক্ষ্য নিয়ে আপনাদের প্রিয়জনরা প্রাণ দিয়েছেন, সেই লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!