ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ার বিখ্যাত ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার’-এ চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও সার্বিক পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার রাতে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। তিনি সাবেক এই মন্ত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ২৭ অক্টোবর বিএনপি এই বর্ষীয়ান নেতা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। পারিবারিক ও ব্যক্তিগত সহকারী সূত্র জানায়, দীর্ঘ কারাবাসের পর থেকেই লুৎফুজ্জামান বাবর নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পড়ুন>>প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক

বিশেষ করে কারামুক্তির পর থেকে পিঠের তীব্র ব্যথা ও মেরুদণ্ডের সমস্যা বৃদ্ধি পায়। এছাড়া শ্বাসকষ্ট ও কিডনিজনিত নানা জটিলতাও রয়েছে তাঁর। মেরুদণ্ডের সমস্যা মাত্রাতিরিক্ত রূপ নেওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত ৮ নভেম্বর রবিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে আরোগ্য কামনায় দোয়া চেয়েছিলেন তিনি।

পড়ুন>>শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

এদিকে লুৎফুজ্জামান বাবরের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে নেত্রকোনার মদনে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনা করা হয়। বুধবার (১১ নভেম্বর) বাদ আছর জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মসজিদের সাধারণ মুসল্লি, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মাহফিলে মোনাজাতের মাধ্যমে বাবরের অস্ত্রোপচার পরবর্তীতে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু অর্জনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি সর্বস্তরের দেশবাসীকে তাঁর আশু আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানান উপস্থিত দলীয় নেতারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন

আপডেট সময় : ০৯:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬