ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুসরাতের বাড়িতে হামলা: পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় প্রতিনিধি দল ডুয়েটে ৩৭টি পদে জনবল নিয়োগ: আবেদনের সময়সীমা ২ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কাতারের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত ইরানের হরমোজগানে গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ বিতর্কের মুখে এনভিডিয়ার সিইও পদ থেকে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব ইরানের সঙ্গে আর শান্তিচুক্তির দরকার নেই: ট্রাম্প খুলনার রূপসায় গুলি করে বিএনপি নেতাকে প্রাণনাশের ঘটনা তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি উদ‍্যোগের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ব্র্যাক ইউনিভার্সিটি

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৪০৮৩ বার পড়া হয়েছে

রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি উদ‍্যোগের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ব্র্যাক ইউনিভার্সিটি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি উদ‍্যোগের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ব্র্যাক ইউনিভার্সিটি

ব্র্যাক ইউনিভার্সিটির সিইডি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্সের মধ্যে গবেষণা ও উদ্ভাবন সহযোগিতা চুক্তি স্বাক্ষর।

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং প্রযুক্তি ও উদ্ভাবন পরামর্শক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ডিজিটাল ব্রিজ পার্টনার্স সম্প্রতি মন্ত্রণালয়ের “রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি” উদ্যোগের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই সমঝোতার লক্ষ্য হলো প্রয়োগভিত্তিক গবেষণাকে উৎসাহিত করা, যা বাজার উপযোগী উদ্ভাবন ও জাতীয় পর্যায়ের প্রযুক্তি প্ল্যাটফর্মে রূপান্তরিত হতে পারে। পাশাপাশি, এটি অ্যাকাডেমিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মন্ত্রণালয়ের নীতিগত দিকনির্দেশনার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে।

চুক্তির আওতায় জলবায়ু সহনশীলতা, শিল্পখাতের আধুনিকায়ন এবং তথ্যভিত্তিক শাসনব্যবস্থার মতো জাতীয় অগ্রাধিকারমূলক ক্ষেত্রে পাইলট প্রকল্প ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেম উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও, অ্যাকাডেমিয়া, সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক পার্টনার্সদের মধ্যে জ্ঞান বিনিময়, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অর্থায়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে আরো এগিয়ে নেওয়া হবে।

পড়ুন>>এইচএসসিতে ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শুণ‍্য

এই চুক্তি বাংলাদেশের উদ্ভাবন ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষণাভিত্তিক নীতি সহায়তা ও বৈশ্বিক জ্ঞান বিনিময়কে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একই সঙ্গে, এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম), এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এবং এসডিজি ১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্য অর্জন) বাস্তবায়নে এই সহযোগিতা ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন ও মো. ছরোয়ার হোসেন, এবং উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

পড়ুন>>মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল তিস্তা পাড়

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, ডেটা ইন্টিগ্রেশন ও পার্টনারশিপ বিভাগের লিড জাবির আল সিরাজী, এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্স লিমিটেডের প্রতিনিধি হায়দার আনোয়ার ও নাবিল চৌধুরী।

ব্র্যাক ইউনিভার্সিটি অফিস অফ কমিউনিকেশন্ ১৬-১০-২০২৫ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি উদ‍্যোগের আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ব্র্যাক ইউনিভার্সিটি

আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫