রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০১:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৬৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।
রাণীশংকৈল থানা পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে করেছে। আটককৃত ব্যবসায়ীর নাম শাহাজাহান আলী(৪৭) । সে উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকার তমিজউদ্দীনের ছেলে।
শনিবার ৫ আগস্ট গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করে ।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী অভিযানিক টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী শাহাজাহানকে হাতে নাতে ধরার জন্য ওৎ পেতে থাকে। পড়ুন>>শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
এ সময় শাহাজাহান এক মাদক ক্রেতার কাছে ফেন্সিডিল বিক্রির জন্য যাচ্ছিল। সেই সময়ে পুলিশের চৌকস টিম শাহাজাহানকে ঘেরাও করে হাতে নাতে আটক করে ফেলে।
এসময় শাহাজাহান পালানোর আপ্রাণ চেষ্টা চালায়। আটকের সময় এএসআই গৌতমের সঙ্গে ধস্তাধস্তি করে। এতে এএসআই গৌতমকে মাটিতে ফেলে দৌড়ে পালাতে চেষ্টা করে।
এসমর পুলিশ টীমের অন্য সদস্যরা তাকে ধরে ফেলে। তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে মাদকসহ তাকে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ১০ বোতল ফেন্সিডিলসহ শাহাজাহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে সোমবার (৬ জুলাই) বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























