ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।

রাণীশংকৈল রাউতনগর গুচ্ছগ্রাম থেকে গত ১৫ জানুয়ারি ভোর রাতে চুরি যাওয়া দুটি গরু পৌর শহরের ভান্ডারা এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করেছে থানা পুলিশ।

এ সময় গরুর মালিক গুচ্ছগ্রামের সোলেমান আলীর ছেলে নাসিরউদ্দিন, তার স্ত্রী বানু আকতার ও তাদের জামাই উপস্থিত ছিলেন।

গরুর মালিক নাসিরউদ্দিন জানান, সোমবর ভোর রাতে নামাজ পড়ার জন্য উঠলে দেখি আমার গোয়াল ঘর থেকে একটি গাই ও (ষাঁড়) একটি আড়িয়া গরু চুরি হয়ে গেছে। এরপর আমি আমার বউ ও জামাইসহ কয়েক জন চুরি যাওয়া গরুর পায়ের ছাপ দেখতে দেখতে খুনিয়া দিঘি সংলগ্ন ভন্ডারা এলাকায় এসে আর পায়ের ছাপ দেখতে পাওয়া যায়না।

এমতাবস্থায় থানায় খবর দিলে পুলিশ আসে। এর কিছুক্ষণ পর পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশ গরু দুটি উদ্ধার করে থানা নিয়ে যায়।

পুলিশ জানায়, খবর পেয়ে সোমবার সকালে এস আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার মধ্যভান্ডারা গ্রামের কাছে একটি ভুট্টা ক্ষেত থেকে স্থানীয়ের সহায়তায় লাল রংয়ের একটি গাই ও একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে।

গরু দু’টির বর্তমান বাজার মূল্য ১লক্ষ ৩০ হাজার টাকা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে এদিন সন্ধ্যায় বলেন, দুটি গরু উদ্ধার হয়েছে।

এ বিষয়ে কারো অভিযোগ থাকলে থানায় মামলা নেওয়া হবে। পরবর্তী যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে গরু দুটি হস্তান্তর করা হবে।

পড়ুন>>কিভাবে ফেসবুকের লিংক হিস্ট্রি বন্ধ করবেন?

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে চুরি যাওয়া দুটি গরু উদ্ধার

আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪