ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায় মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণনাকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রমজান আলী।

পড়ুন>>বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা গেলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এ ক্ষেত্রে গণনাকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণ কর্মসূচিতে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ও নেকমরদ ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গী উপজেলার চারোল, বড় পলাশবাড়ী ও পাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অংশ নিচ্ছেন। পাঁচটি ইউনিয়নের মোট ২৬ জন গণনাকারী ও চারজন সুপারভাইজার এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজে দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রম বাস্তবায়নে নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬