ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর

  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে ৩১ আগস্ট
  • নোনা পানি শোধন করে পাইপলাইনে সরবরাহের পরিকল্পনায় সরকার: শাহে আলম
  • কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না বিচারকরা
  • উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে ৫ জনে একজন

ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডানোর মৃত্যু নিয়ে চলমান বিচারিক প্রক্রিয়ায় এক নজিরবিহীন গোলমাল দেখা দিয়েছে। আদালতে ম্যারাডানোর স্বাস্থ্য পরীক্ষার যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তা মূলত তার বাবার। সংশ্লিষ্ট আর্জেন্টাইন স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ‘সুইস মেডিকেল’ বিষয়টি স্বীকার করে নিয়েছে।

পড়ুন>>মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ

ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে আসা একটি চিঠিতে সুইস মেডিকেল জানিয়েছে, তদন্ত কমিটির কাছে নথিপত্র পাঠানোর সময় ভুলবশত ম্যারাডানোর বাবার মেডিকেল রিপোর্ট ফুটবল তারকার নামে চলে যায়। উল্লেখ্য, তার বাবা দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা ২০১৫ সালে মারা যান, যা ফুটবলারের মৃত্যুর পাঁচ বছর আগে।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যসেবা কর্মীর বিচার চলছে। গত সপ্তাহে এক আসামিপক্ষের আইনজীবী প্রথম এই মারাত্মক ভুলটি শনাক্ত করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় হৃদরোগ ও ফুসফুসে পানি জমে মারা যান তিনি। তার চিকিৎসক দল অবহেলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

মামলার এক পর্যায়ে ম্যারাডানোর কিডনির অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হয়। একজন বৃক্ক বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় চিকিৎসকদের গাফিলতির কথা উল্লেখ করেছিলেন। কিন্তু পরে জানা যায়, ওই বিশেষজ্ঞ ভুল রিপোর্টের ওপর ভিত্তি করেই তার মূল্যায়ন প্রদান করেছিলেন।

এই বিভ্রান্তির কারণে মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে এক বিচারকের স্বার্থসংঘাতের কারণে আগের বিচারপ্রক্রিয়া বাতিল হয়েছিল, তাই এই নতুন ভুল আদালতকে অস্বস্তিতে ফেলেছে। গত এপ্রিলে শুরু হওয়া এই আলোচিত বিচারকাজ আগামী বৃহস্পতিবার আবার শুরু হওয়ার কথা রয়েছে এবং এটি সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি

আপডেট সময় : ০১:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬