মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
- আপডেট সময় : ১০:৪৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ।
মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্ৰামের ভোটকেন্দ্রে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুল গেটের বাইরে অবস্থান নিয়ে স্কুলের ভেতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারে স্কুলের দরজায়। এ সময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।
সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশ্যপ্রহরী ছিলেন। গ্ৰাম পুলিশও পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনের কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে দেখেন চারজন লোক মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।তথ্য সুত্র
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























