মারা গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
- আপডেট সময় : ০৪:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৫৩৬ বার পড়া হয়েছে
মারা গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার ১১ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ আর নেই। আপনারা তার জন্য দোয়া করবেন।
গত ৩ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয় ডা. জাফরুল্লাহকে। পরে অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পড়ুন>>জাফরুল্লাহ চৌধুরীর গুরুত্বপূর্ণ তথ্যময় জীবনী
এর আগের দিন তার উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
ডা. জাফরুল্লাহ বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো আরও খারাপের দিকে যায়।
১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
১৯৭১ সালে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন।
মুক্তিযুদ্ধের পর সেই হাসপাতালের নামেই একটি প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন গণস্বাস্থ্য কেন্দ্র।
হাসপাতালের পাশাপাশি ওষুধ উৎপাদনকারী কোম্পানিও গড়েছেন ডা. জাফরুল্লাহ। ১৯৮২ সালে দেশে প্রথমবারের মতো ওঢুধ নীতি প্রণয়নেও তার ভূমিকা ছিল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























One thought on “মারা গেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী”