মানিকগঞ্জে আনন্দ টেলিভিশনের সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মানিকগঞ্জে আনন্দ টেলিভিশনের সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ এশিয়ান গেমস: বাংলাদেশ নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, নতুন মুখ অর্পিতা দেশের সব মেডিকেল ও জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী নেপালে বন্যা: ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩ শ্রমিক বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল

মানিকগঞ্জে আনন্দ টেলিভিশনের সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা

মানিকগঞ্জ থেকে মহসীন খান হিরা
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
মানিকগঞ্জে ঠিকাদারের হামলায় আহত আনন্দ টেলিভিশনের সাংবাদিক ওবায়দুর রহমান।

 

 

মানিকগঞ্জে আনন্দ টেলিভিশনের সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে আনন্দ টেলিভিশনের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে । এ সময় তাঁকে মারধর করে নগদ টাকা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।

 

 

 

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে ।

 

 

 

হামলার শিকার সাংবাদিক মো. ওবায়দুর রহমান আনন্দ টেলিভিশনের ঘিওর-দৌলতপুর প্রতিনিধি। অভিযোগে বলা হয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে নির্মাণাধীন একটি কালভার্টের অনিয়মের ভিডিও ধারণ শেষে ফেরার পথে ঠিকাদার সোহেলসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। পরে তাঁকে মারধর করা হয়।

 

পড়ুন>> সুন্দরগঞ্জের শান্তিরামবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন

 

 

একপর্যায়ে তাঁর কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ও একটি ক্যামেরা নিয়ে যান হামলাকারীরা। পরে আহত অবস্থায় তাঁকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । তাঁরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!