ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ভূরুঙ্গামারীতে করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি

 

 

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও চুরি

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

 

রোববার দিবাগত মধ্যরাতে কে বা কারা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে চুরি করে এবং আসবাপত্রে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

 

পড়ুন>> কাউনিয়ায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 

 

বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন বলেন, রাত বারোটা দিকে আমি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে চলে যাই। সকাল দশটার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা আগুন লাগার বিষয়টি টের পায়। তখনও ঘরের ভিতরে আসবাপত্রে আগুন জ্বলতে ছিল। জানালার গ্লাস এলাকাবাসীর সহযোগিতা ভেঙে আগুন নেভানো হয়।

পড়ুন>> কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু: ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা

 

ডা. রোকনুজ্জামান কিরন বলেন, রোববার বাড়িতে কেউ ছিলনা। পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। রাতে দুষ্কৃতকারীরা বাড়ি থেকে মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

 

 

 

এছাড়া দুষ্কৃতকারীদের লাগিয়ে দেয়া আগুনে বাড়ির বিভিন্ন মালামাল, দলিলপত্র ও দেশি-বিদেশি ডকুমেন্ট পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

 

 

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তথ্য প্রমানের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!