ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করার সময় তাকে মারধর করা হয়। মারধরের শিকার যুবক আনোয়ার হোসেন (৩৫) বর্তমানে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেনের সাথে ওই একই গ্রামের আখের আলী (২৫) ও আমির হোসেন(৩৮) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলে আসাছিল।

আনোয়ার হোসেন দিনমুজুরের কাজ করার জন্য লাল মিয়ার জমিতে ধান কাটতে যান। ওঁৎ পেতে থাকা আখের আলী, আমির হোসেন এবং জহু মিয়া আনোয়ার হোসেনকে এলোপাতারী মারপিট করতে থাকে। মারধরের এক পর্যায়ে আনোয়ার হোসেন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত দিনমজুর আকবর আলী, ফরিদ, চাঁন মিয়া জানান, আমরা ধান কাটতেছি সেসময়  আমির ও আখের পিছন থেকে এসে লাঠি দিয়ে আনোয়ারকে মারপিট শুরু করে। আমরা তাকে রক্ষার জন্য এগিয়ে এলে আমাদেরকেও লাঠি ও দা দেখায় তখন আমরা সেখান থেকে সরে আসি।

প্রতিবেশি মনজুয়ারা জানান, আমার ভাসুর আনোয়ার দিনমজুরের কাজ করতে গেছিলো সেখানে তাকে মারপিট করে ফেলে রেখে চলে যায়। আমি ও আশপাশের লোকজনসহ তাকে উদ্ধার করে নিয়ে আসি।

জমির মালিক লাল মিয়া বলেন, আমার ক্ষেতে ধান কাটার কাজ করার সময় আখের ও আমির আচমকা এসে আনোয়ারকে মা-র-পি-ট করে জমিতে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে আমি আনোয়ারকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

মারপিটের শিকার আনোয়ারের মা জোবেদা খাতুন ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পাথরডুবি ইউপি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, মারপিটের ঘটনাটি আমি শুনেছি। তবে আমার কাছে এখনো কেউ কোন অভিযোগ করেনি।

এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার এস আই নওশাদ জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর

আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২