বর্ণিল আয়োজনে ভূরুঙ্গামারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৮৭৩ বার পড়া হয়েছে
বর্ণিল আয়োজনে ভূরুঙ্গামারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বর্ণিল আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত ও ভাষার গান। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় শ্রদ্ধা জ্ঞাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
পড়ুন>> প্রথম প্রহরে শহীদ মিনারে জামায়াত আমির ভাষা শহীদদের প্রতি প্রথমবার শ্রদ্ধা জানালেন
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও কার্যালয়ে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এছাড়াও বাদ জোহর ও সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানসমূহে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























