ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

বয়স কতো হলো

ফাহমিদা আকতার 
  • আপডেট সময় : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৩৯২ বার পড়া হয়েছে

বয়স কতো হলো - ফাহমিদা আকতার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

বয়স কতো হলো
-ফাহমিদা আকতার 

 

অনেকেই অনেক সময়
প্রশ্ন করে বয়স কতো হল?

আঃ! মোলো কি করে বলি?
আমি কি ছাই বুঝি নাকি!
যখন আমি মেয়ের সাথে
কার্টুন দেখি, এই সাত কি আট!

 

আর যখন গানের তালে
নাচতে থাকি, একেবারে ষোল।
আর যখন কারোর পাশে বসে,
তার ব্যথাগুলো
আঙুল দিয়ে রিপু করি,
তখন পাঁচ কুড়ি তো হবেই!

আর যখন কাক, চড়ুই
এদের সাথে গল্প জুড়ি
ওদের বয়সী হয়ে যাই।

বয়স দিয়ে হবেটা কি?
ওটা তো সংখ্যা ছাড়া
আর কিছু কি?

সূর্যের আলোর কি বয়স হয়
বা নদীর জলের!
সময়ের সাথে বদল হয়
তাই আমারও হচ্ছে।

রাতের পথে দিন চলছে
অনুভূতির গভীরে তার স্পর্শ
সে হাত বাড়ালেই ধরবো
তার ঘরেই তো ফিরবো।

তাই কতটা বয়স নয়
কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাস্য।

 

পড়ুন নবীন লেখকদের লেখনি

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বয়স কতো হলো

আপডেট সময় : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

 

 

বয়স কতো হলো
-ফাহমিদা আকতার 

 

অনেকেই অনেক সময়
প্রশ্ন করে বয়স কতো হল?

আঃ! মোলো কি করে বলি?
আমি কি ছাই বুঝি নাকি!
যখন আমি মেয়ের সাথে
কার্টুন দেখি, এই সাত কি আট!

 

আর যখন গানের তালে
নাচতে থাকি, একেবারে ষোল।
আর যখন কারোর পাশে বসে,
তার ব্যথাগুলো
আঙুল দিয়ে রিপু করি,
তখন পাঁচ কুড়ি তো হবেই!

আর যখন কাক, চড়ুই
এদের সাথে গল্প জুড়ি
ওদের বয়সী হয়ে যাই।

বয়স দিয়ে হবেটা কি?
ওটা তো সংখ্যা ছাড়া
আর কিছু কি?

সূর্যের আলোর কি বয়স হয়
বা নদীর জলের!
সময়ের সাথে বদল হয়
তাই আমারও হচ্ছে।

রাতের পথে দিন চলছে
অনুভূতির গভীরে তার স্পর্শ
সে হাত বাড়ালেই ধরবো
তার ঘরেই তো ফিরবো।

তাই কতটা বয়স নয়
কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাস্য।

 

পড়ুন নবীন লেখকদের লেখনি

 

Facebook Comments Box