বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং১০০
- আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বড়দিনে বক্স অফিসে মুখোমুখি শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনার ‘কিং ১০০
দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার ৬৭তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে এসেছে অন্নপূর্ণা স্টুডিওস। তার ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করা শততম সিনেমার নাম ‘কিং১০০’ ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে সিনেমাটির প্রথম ঝলক ও মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। কাকতালীয়ভাবে, একই দিনে শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার ফলে বড়দিনের উৎসবে বক্স অফিসে দুই তারকার সিনেমার লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।
পড়ুন>>রাজধানীর বাজারে সবজির দাম কমলেও চিনি, তেল ও ডিমের চড়া দামে অস্বস্তি
দেড় মিনিটের বেশি সময়ের টিজারে নাগার্জুনকে বেশ স্টাইলিশ ও প্রভাবশালী চরিত্রে দেখা গেছে। টিজারের শুরুতে তিনি অর্থ, ক্ষমতা ও নিজের পরিচয় নিয়ে তার দর্শন তুলে ধরেন।
তিনি বলেন, “এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে—যাদের টাকা আছে এবং যাদের টাকা নেই। যখন আমার টাকা ছিল না, তারা আমাকে পরাজিত বলত। যখন টাকা হলো, তখন তারা আমাকে কিং বলল। কিন্তু এই পরিচয় টাকার চেয়েও শক্তিশালী, আর তা ধরে রাখতে আমাকে ছুটে চলতে হবে।” টিজারে একজন সাধারণ মানুষ থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যায়, যা সিনেমাটির উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের লড়াইকে ফুটিয়ে তোলে।
পড়ুন>>মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার
‘কিং১০০’ সিনেমাটি আরও একটি কারণে বিশেষ হয়ে উঠেছে। দীর্ঘ ২৮ বছর পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছে নাগার্জুন ও টাবুর জনপ্রিয় জুটি। ১৯৯৬ সালের তেলুগু সিনেমা ‘নিন্নে পেল্লাদাথা’ দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন তারা। এরপর ১৯৯৮ সালে ‘আবিদা মা আবিদা’ এবং ১৯৯৯ সালে ‘সিসিন্দ্রি’ সিনেমায়ও তাদের দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর এই জুটির প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিজিবি কর্তৃক সার আটক
আরএ কার্তিকের লেখা ও পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। সিনেমাটির কারিগরি দিক সামলাচ্ছেন চিত্রগ্রাহক রাজা মহাদেবন, প্রোডাকশন ডিজাইনার সতীশ কুমার এন এবং সম্পাদক নবীন নূলি। টিজারের শেষে ‘লং লিভ দ্য কিং’ স্লোগানটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, বড়দিনের বক্স অফিসে শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে নাগার্জুনার ‘কিং১০০’ কতটা প্রভাব ফেলতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























