বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার গাবতলীতে আব্দুর রহিম হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের দুই শিশুসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মগারমোড়, তপুর গাছতলা বাজারে শত শত নারী পুরুষের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে নিহত আব্দুর রহিম দুই শিশু পুত্র আব্দুল বাসেদ ও সিজান পিতা হত্যার আসামিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম জানান, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় তার স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। মাস পেরিয়ে গেলেও অজানা কারণে প্রশাসন আসামিদের গ্রেফতার করছে না বলে তিনি অভিযোগ করেন। তার দাবি সংসারে উপার্জনের কেউ নেই তার অবুঝ দুটি সন্তানকে তিনি কিভাবে তাদের পিতার অবর্তমানে লালন পালন করবেন এমন দুশ্চিন্তার মধ্যেও আসামীরা এখনো হুমকি অব্যাহত রেখেছে বলে জানান তিনি। একই সাথে আব্দুর রহিমের বড় ভাই নুরু মিয়া, এনামুল রহমান , লাল মোহাম্মদ , নান্নু মিয়া , মুন্নি সহ শত শত এলাকাবাসী এই হত্যাকান্ডের বিচার দাবি করেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০২২ নিহত আব্দুর রহিমের স্ত্রী ফজিলা বেগম পাঁচকাতুলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম রাঙাকে প্রধান আসামি করে মাসুদ, ওয়াহেদ আলী , আব্দুর রাজ্জাক, আপেল মাহমুদ ,মজনু মিয়া, মুক্তার, রাজিব ও এনামুল হকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

One response to “বগুড়ার গাবতলীতে নিহত আব্দুর রহিম হত্যার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন”

  1. You should take part in a contest for one of the greatest blogs on the net. I most certainly will recommend this site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!