প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা বিক্রি হচ্ছে স্বর্গের জমি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা বিক্রি হচ্ছে স্বর্গের জমি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা বিক্রি হচ্ছে স্বর্গের জমি

বিলিফ ইট অর নট
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
প্রতি বর্গমিটারের দাম ১১হাজার টাকা বিক্রি হচ্ছে স্বর্গের জমি

 

প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা বিক্রি হচ্ছে স্বর্গের জমি

চাঁদে কিংবা মঙ্গলগ্রহে জমি বিক্রির খবর শুনে যারা অবাক হয়েছিলেন, নতুন এক খবরে তারা এবার হতবাক হতে পারেন। কী সেই খবর? বলা হচ্ছে, এবার বিক্রি হবে ‘স্বর্গের জমি’! প্রতি বর্গমিটার জায়গা নাকি সেখানে বিক্রি হচ্ছে ১০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকা বেশি)।

চলতি সপ্তাহে মেক্সিকোর একটি গির্জা ‘স্বর্গে জমি বিক্রি’ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। এর আগে এ নিয়ে টিকটকে পোস্ট করেন এক ব্যবহারকারী।

শুধু সামাজিক মাধ্যম নয়, মূল ধারার বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এসব খবরে বলা হয়েছে, ইগলেশিয়া দেল ফাইনাল দে লস গির্জা ‘স্বর্গে একখণ্ড জমি’ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ ডলার সংগ্রহ করেছে।

তবে বিষয়টি কিন্তু আদৌ সত্য নয়। আসলে ব্যঙ্গ করে ইভানজেলিক্যাল গির্জার নাম করে এই ‘স্বর্গে জমি বিক্রি’র কথা বলা হচ্ছে। যারা এই কাজটি করছেন, তারা এর মাধ্যমে গির্জার একশ্রেণির ধর্মগুরুর প্রতারণার কথা তুলে ধরতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংগঠনের পেজটিও আবার বেশ জনপ্রিয়।

তথাকথিত এই জমি বিক্রির ঘোষণায় বলা হয়েছে, ‘স্বর্গে প্রতি বর্গমিটার জমির দাম হবে ১০০ মার্কিন ডলার। আগ্রহী গ্রাহকরা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে বা অন্যকোনো মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।’

কথিত ওই গির্জার ধর্মযাজকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। যিনি (ঈশ্বর) তাকে স্বর্গে জমি বিক্রির অনুমোদন দিয়েছেন।

জমি বিক্রির এ খবরটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এতে মন্তব্যও করেন অসংখ্য মানুষ।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি চাই কোনো ধর্মযাজক আমার কাছে স্বর্গের জমি বিক্রির চেষ্টা করুন। তাহলে আমি তাকে সেখানে পাঠাতাম এবং বলতাম আমাকে ভিডিও কল করতে যাতে আমি কি কিনছি তা দেখতে পেতাম।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার জানা দরকার কারা জমি দিচ্ছে, যাতে আমি তাদের স্বর্গের জমিতে মূল্যছাড়ের অফার দিতে পারি।’

উল্লেখ্য, ইন্টারনেটে ওই গির্জার নাম লিখে সার্চ দিলে সংশ্লিষ্ট সংস্থার একটি ফেসবুক পেজ পাওয়া যাচ্ছে। যাতে উল্লেখ করা আছে, ‘শুধুমাত্র বিনোদনের’ জন্যই এটি খোলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!