প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন
প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন

 

 

প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের অভিনন্দন

 

 

৬০ বছরে প্রজ্ঞার আলোকবর্তিকা শ্রদ্ধেয় শফিকুল ইসলাম বেবু ভাইয়ের জন্মদিনে দৈনিক সৃষ্টি নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

আজ ৬০ বছরে পদার্পণ করলেন, কুড়িগ্রামের সাংবাদিকতা, শিক্ষা ও রাজনীতির তিন অঙ্গনেরই প্রাজ্ঞ ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই শফিকুল ইসলাম বেবু। তাঁর দীর্ঘ কর্মজীবন যেন এক অনন্য জীবনপাঠ; যেখানে রয়েছে নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরলস অবদান।

তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন টেলিভিশন চ্যানেল বাংলাভিশন, বার্তা সংস্থা ইউএনবি এবং জাতীয় দৈনিক ইনকিলাব-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে। দুই দশক আগে তাঁর হাত ধরেই বহু নবীন সাংবাদিক প্রথমবারের মতো হাতে-কলমে শিখেছেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনার কৌশল। আধুনিক প্রযুক্তির যুগে ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্টফোনে সাংবাদিকতার দক্ষতা অর্জনেও তাঁর রয়েছে অগ্রণী ভূমিকা।

শুধু সংবাদ জগতেই নয়, শিক্ষাক্ষেত্রেও তিনি সমান মর্যাদার অধিকারী। সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক হিসেবে তিনি জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিচ্ছেন বছরের পর বছর। অসংখ্য শিক্ষার্থী তাঁর কাছ থেকে পেয়েছেন প্রেরণা ও জীবনের দিকনির্দেশনা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদল নেতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সহ-আহবায়ক হিসেবে তিনি সততা ও সাহসিকতার সঙ্গে রাজনীতির ময়দানে অটল থেকেছেন। সহযোদ্ধাদের কাছে তিনি এক নিবেদিতপ্রাণ নেতা ও প্রেরণার উৎস।

আজকের এই বিশেষ দিনে সৃষ্টি নিউজ পরিবার তাঁকে জানাচ্ছেন প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
মহান আল্লাহ্র কাছে প্রার্থনা শফিকুল ইসলাম বেবু ভাই সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন, এবং তাঁর জ্ঞানের আলো, নৈতিকতার শিক্ষা ও নেতৃত্বের প্রেরণা আমাদের পথ দেখিয়ে যাক আরও বহু বছর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!