ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১০-এ ৫৪ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে

পুঠিয়া নির্বাচনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে

পুঠিয়া নির্বাচনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউনিয়নের নন্দনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে বৃহস্পতিবার বেলা ২টায় ও ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের কেন্দ্রের বাইরে সোয়া ৩টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পড়ুন>> সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

একই ইউনিয়নের ধোকড়াকুল কেন্দ্রের বাইরে দুর্বৃত্তদের হামলায় পাঁচজন আহত হয়েছেন।হামলার ঘটনায় আহত ব্যক্তিরা হলেন স্থানীয় একটি অনলাইন পোর্টাল সংবাদকর্মী ছদরুল ইসলাম, ভোটার আলাউদ্দীন, ফকরুল ইসলাম, আবু তাহের ও জামাল হোসেন। তাঁদের মাথায় আঘাত করা হয়েছে।

হামলার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভালুকগাছি ইউনিয়নে ভোট শুরুর পর থেকে বহিরাগত হেলমেট পরা কিছু ব্যক্তি ধোকড়াকুল কেন্দ্রের বাইরে রাস্তা থেকে ভোটারদের ফিরিয়ে দেন।

এ ঘটনায় প্রতিবাদ করায় স্থানীয় চার ভোটারকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও রামদা ছিল।

এ ঘটনার ছবি তুলতে গেলে সংবাদকর্মীকেও আহত করা হয়। পরে স্থানীয় ভোটাররা আতঙ্কে ভোটকেন্দ্র থেকে চলে যান। এরপর বেলা ২টার দিকে নন্দনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলা সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে তিন-চারটি ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটাররা আতঙ্কে রয়েছেন।

ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাতজন। স্বতন্ত্র প্রার্থী একরামূল হক বলেন, ভোট শুরুর আগে থেকেই বহিরাগতদের এনে নৌকা প্রার্থী জিল্লুর রহমান এলাকায় ভোটারদের বাধা দিচ্ছেন।

প্রতিটি কেন্দ্র বহিরাগতদের দিয়ে দখলে নিয়েছেন। ভোটাররা আতঙ্কে আছেন। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে ককটেল ফোটানো হচ্ছে। তিনি অভিযোগ দিলেও কাজ হচ্ছে না।

এ বিষয়ে মো. জিল্লুর রহমানকে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, পুঠিয়ার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। শিলমাড়িয়াতে কোনো ঘটনা ঘটেনি।

তবে ভালুকগাছিতে কয়েকটি জায়গায় কেন্দ্রের বাইরে মারামারি হয়েছে। দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়নি।

জয়নুল আবেদীন আরও বলেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে, এ রকম একটি অভিযোগ স্বতন্ত্র প্রার্থী একরামূল হক দিয়েছিলেন। তিনি এটি পুলিশের কাছে পাঠিয়েছেন।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো. রাজিবুল ইসলাম বলেন, সকালের দিকে ধোকড়াকুল কেন্দ্রের বাইরে মারামারির ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের পর তিনি নন্দনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন।সেখানে কেন্দ্রের বাইরে সাত-আটটি ককটেল দুর্বৃত্তরা ফুটিয়েছে বলে জানতে পেরেছেন।

তবে টয়লেটের বাইরের দেয়ালে তিন-চারটির স্পট রয়েছে। ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি শোনেননি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়া নির্বাচনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা

আপডেট সময় : ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২