ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ২৫ বছর বয়সী হেলপার মো. সিয়াম নিহত হয়েছেন। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে অবস্থানরত বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) নামের দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। আগুনের বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে অবহিত করেন।

টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত তৎপরতা শুরু করে এবং আশপাশের অন্যান্য বাসে থাকা চালক ও সহকারীদের ঘুম থেকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পরপরই ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন>>হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু আহত ও একজন নিখোঁজ

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, ভাণ্ডারিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় রাতে স্ট্যান্ডে অনেক বাস থাকে। দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাতেই বাসগুলোকে কালেমা চত্বরে একত্রিত করে রাখা হয়েছিল। প্রশাসনের এমন সতর্ক অবস্থানের পরও দুর্বৃত্তরা সেখানে আগুন দেওয়ার সুযোগ পায়। তবে পুলিশি টহলের তৎপরতায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে পুলিশের টহল দল তৎপর থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে।

পড়ুন>>গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‘লিসা’ বাসের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ বাসটির মালিক অমিত পাল বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার

আপডেট সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬