পরিচ্ছন্ন চমেক হাসপাতাল গড়তে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ
- আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পরিচ্ছন্ন চমেক হাসপাতাল গড়তে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ
সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ২১ জুলাই বিকেলে হাসপাতালে বিপুল সংখ্যক আধুনিক ডাস্টবিন বিতরণ। পরিচ্ছন্ন চমেক হাসপাতাল গড়তে এপিক হেলথ কেয়ারের উদ্যোগ করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এবং রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নিরাপদ ও সংক্রমণমুক্ত পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পড়ুন>> দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান, ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর অপারেশনস ডাঃ আব্দুর রাজ্জাক, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমণ রঞ্জন ভৌমিক এবং ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পড়ুন>>মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হ্রাস
মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় এপিক হেলথ কেয়ারের এই ধরনের জনকল্যাণমূলক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
আসুন সবাই মিলে সচেতন হই, হাসপাতাল পরিচ্ছন্ন ও নিরাপদ রাখি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























