পত্নীতলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পত্নীতলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

পত্নীতলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
পত্নীতলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নওগাঁর পত্নীতলায় ৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গত (১৯ নভেম্বর) রোববার বিকেলে উপজেলার দাসনগর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (২০নভেম্বর) বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলো, উপজেলার দাসনগর দিঘীপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিন সরদার ছেলে মো. খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ওয়াসিম আকরাম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রিয়ের নগদ ৯ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আসামীদের কাছে রক্ষিত প্লাস্টিকের বস্তা তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামী খায়রুল ও তার সহযোগী ওয়াসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী খায়রুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ওয়াসিমের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!