নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবির ক্রিকেট অপারেশন্সের সদস্য সচিব হলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের দাবি নিয়ে জল্পনা গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে বন্ধ স্কুল  খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

সাবিনা নূর; সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন : নতুনধারা

নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করুন  নতুনধারা

প্রেস বিজ্ঞপ্তি

প্রথম আলোর সম্পাদক-প্রতিবেদকসহ সারাদেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ৩০ মার্চ প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানান।
দাবী জানানোর পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছাবিরোধী-স্বাধীনতা ও দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে একের পর এক এক সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে সরকারকে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার-সাংবাদিক ও সংবাদমাধ্যম একে অপরের পরিপূরক।  অথচ দৈনিক প্রথম আলো, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিককে ক্ষমতাসীনদের বিপক্ষে শত্রুপক্ষ করে দেয়াটা এক রকমের গভীর ষড়যন্ত্র।
এই ষড়যন্ত্র থামাতে না পারলে লোভি-লম্পট-দুর্নীদিবাজদের রামরাজত্বে পরিণত হবে বাংলাদেশ।
যা আমাদের কারোই প্রত্যাশা নয়। অতএব, বাংলাদেশের সম্ভাবনাময় আগামীর কথা ভেবে হলেও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে বুদ্ধিমানের কাজ।
বার্তা প্রেরক
( সাবিনা নূর )
সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!