নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫
নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন

 

 

 

নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন

 

নিরাপত্তায় বড় ধস! রাজশাহীর ইতিহাস প্রশ্নপত্র বাতিল: তদন্তে প্রশাসন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের (বিষয় কোড-৩০৫) একটি সেটের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

 

 

শনিবার (২১ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য বরাদ্দ প্রশ্নপত্রের একটি ট্রাঙ্ক ধামইরহাট থানার লকার রুমে তালাবিহীন অবস্থায় পাওয়া যায়। লকার রুমের এক পাশে ইতিহাস দ্বিতীয়পত্রের একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়, যার কিছু প্রশ্নপত্র ছেঁড়া ছিল। তবে সংখ্যা সঠিক ছিল বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাস

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

 

ঘটনার তদন্তে নওগাঁ জেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সেটের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। তবে বোর্ডের কাছে সংরক্ষিত বিকল্প সেট থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণে কোনো বাধা থাকবে না।

 

 

উল্লেখ্য, এর আগে প্রশ্নপত্র সংরক্ষণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, একটি ট্রাঙ্কের তালা ভাঙা অবস্থায়ইতিহাস দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!