নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা
নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

 

 

নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ১অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

 

বিশেষ অতিথিবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবার ও আহত সংগ্রামীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

পড়ুন>>কুড়িগ্রামে জুলাই অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল

 

 

 

​আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে এক অভূতপূর্ব সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের এই বীরত্বগাথা নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকা সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব।

​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!