গত এক বছর ধরে বড় পর্দার বাণিজ্যিক সিনেমায় ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। চলতি বছর তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’ সিনেমাগুলো বেশ আলোচনায় ছিল। সিনেমার ব্যস্ততার পর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে নতুন কাজে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত ফিকশন ‘ফাইসা গেছি’, যেখানে সাবিলা নূরকে একটি প্রধান চরিত্রে দেখা যাচ্ছে।
নিজের নতুন কাজ নিয়ে সাবিলা নূর বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি এক কাজের সঙ্গে অন্য কাজের যেন কোনো মিল না থাকে। বনলতা এক্সপ্রেস ও রকস্টার-এর পর ফাইসা গেছি আমার জন্য একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা। কমেডি ঘরানার এই গল্পে কাজ করে দারুণ লেগেছে। আশা করি দর্শক কাজটি উপভোগ করবেন।’ সাবিলা নূরের সঙ্গে এই ফিকশনে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতিসহ অনেকে।
Leave a Reply