ধামইরহাটে আগাছা নাশক স্প্রে করে ১৮ বিঘা জমির বীজতলা নষ্টের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধামইরহাটে আগাছা নাশক স্প্রে করে ১৮ বিঘা জমির বীজতলা নষ্টের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের নামাজে সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার

ধামইরহাটে আগাছা নাশক স্প্রে করে ১৮ বিঘা জমির বীজতলা নষ্টের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
ধামইরহাটে আগাছা নাশক স্প্রে করে ১৮ বিঘা জমির বীজতলা নষ্টের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে আপন ভাই-ভাতিজার বিরুদ্ধে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করার করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে শত্রুতাবশত এই কর্মকান্ড চালিয়েছেন আপনজন নামক প্রতিপক্ষরা।

এতে ভুক্তভোগীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন ভুক্তভোগী ইসমাইল হোসেন। উপজেলার জাহানপুর ইউনিয়নে নানাইচ এলাকায় এই ঘটনা ঘটে।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও সরেজমিন গিয়ে দেখা যায়, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে  উপজেলার মৃত ছফির উদ্দিনের দুই ছেলে ইসমাইল হোসেন ও আবু বক্করের পরিবারের সাথে তুচ্ছ একটি ঘটনা নিয়ে মারামারি ও পরবর্তীতে কোর্টে মামলায় উভয় পরিবারে শত্রুতার সৃষ্টি হয়। পড়ুন>>ফাল্গুন মাসের কৃষি কাজ

মামলা দিয়ে ইসমাইল হোসেন ও তার ছেলেকে হাজত বাস করিয়েছেন প্রতিপক্ষ আবু বক্কর ও তার ছেলেরা। গত ৭ ফেব্রুয়ারী ইসমাইল হোসেন ও তার ছেলেরা জমিতে পানি দিতে আসাকালে ১৮ বিঘা জমির জন্য রোপন করা বীজ তলার পাশ দিয়ে প্রতিপক্ষ সামসুজ্জামান ও ফারুককে বিষ ছিটানো স্প্রে মেশিন নিয়ে যেতে দেখে, ইতিপূর্বেও তাদের হুমকিও দিয়ে আসছিল প্রতিপক্ষরা। জেনে নিন>> সুপারি চাষ পদ্ধতি

১ দিন পরেই বীজতলা বিবর্ণ হয়ে গেলে ভুক্তভোগী ইসমাইল হোসেন ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী সামসুজ্জামান বলেন, ‘আমাদের সাথে যেহেতু দ্বন্দ রয়েছে সেহেতু আমাদের দোষারোপ করতেই পারে, তবে আমরা কারও বীজতলায় আগাছা নাষক দেইনি বা কে দিয়েছে তাও আমরা জানিনা।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোলাইমান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বীজতলা নষ্ট হতে দেখেছি, এবং বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও স্বাক্ষ্য-প্রমান সাপেক্ষে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!