ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার

মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

 

 

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার

 

১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আটক হওয়া দুই তরুণীকে ৬ মাস আগের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় আজ রোববার দুজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হওয়া দুই তরুণী হলেন জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত (২১) ও সুমা বড়াল ওরফে ডলি (২৯)। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল বাশার আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পড়ুন>>প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার

যে ঘটনার মামলায় দুই তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি গত ২৬ ফ্রেব্রুয়ারির। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আবু সোলায়মান সুমন আজ আদালতে আসামিদের কারাগারে আটক রাখার যে আবেদন করেছেন, তাতে এই মামলা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

 

মামলার অভিযোগে বলা হয়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে কয়েকজনকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়।

পড়ুন>>আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম

আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপপ্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল। ওই ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে। আজ সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই তরুণীকে। মামলার এজাহারে তাঁদের নাম উল্লেখ ছিল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ আদালতে শুনানিতে জান্নাতের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এবং সুমা বড়ালের পক্ষে তাঁর আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। আদালত ওই দুই তরুণীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর আইনজীবী লিটন মিয়া বলেন, ছয় মাস আগের মামলায় গতকাল আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে তাঁদের নাম ছিল না। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্র/ আ

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!