দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১
- আপডেট সময় : ১০:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৩৭২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক জনকে আটক করা হয়েছে।
আটকৃত সাদ আহম্মেদ চিলমারী চর ভবন্দদিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বিট অফিসার এস আই প্রকাশ চন্দ্র বাছার বলেন, আমি ও এ এস আই হুমায়ুন সহ সঙ্গীয় অফিসার নিয়ে রবিবার দুপুরে অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা জন্য চিলমারী অবস্থান করি।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে আসছে।এমত অবস্থায় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান কে অবহিত করি।
তার নির্দেশক্রমে পূর্ব আমদানি ঘাট গ্রাম হতে চিলমারী বাজার গামী কাঁচা রাস্তা সংলগ্ন সামাদ আলীর ছেলে আকবর আলীর বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিত টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা কলে।
ওই সময়। তাকে আটক করে তার কাছে থাকা একটি দেশীয় তৈরি ওয়ান-শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয় । আটকের পর সে তার পরিচয় নিশ্চিত করে। সে চিলমারী চর ভবনন্দিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে সাদ আহম্মেদ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, একটি দেশীয় তৈরি ওয়ান-শুটারগান অস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক জনকে আটক করা হয়েছে। তার নামে দৌলতপুর থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























