দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) থেকে সোহেল রানা স্বপ্ন
  • প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজিবপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হ রাজিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজিবপুর উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করে করেন।

স্বীকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজিবপুর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, সাজাইয়ের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের সিদ্দিক, রাজিবপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা সাবিনা খাতুন, পশ্চিম রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শাহ আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেডের বিকল্প নেই। দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে।

এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকরা কেন দশম গ্রেড পাবেন না?

মানববন্ধনে বক্তারা আরো বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।

এসময় রাজিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আজাহার আলী, শিবের ডাঙ্গী নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আমিনা খাতুন আঁখি,বালিয়ামারি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!