ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে আবারো ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৪৩১ বার পড়া হয়েছে

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে আবারো ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে আবারো ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছে।

তীব্র গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে রেললাইনটি আবারো বেঁকে গেছে। তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে গেছে। সে কারণে আবারো ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রেললাইনটি বাঁকা হওয়ার খবর পান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তীব্র গরমে একই স্থানের রেললাইন বাঁকে গিয়ে মালবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়। পড়ুন>>ফুলবাড়ীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে নোবেলের মাতলামি :জুতা ছুড়ল দর্শক

তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

দীর্ঘ ৩১ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় লাইনচ্যুত হওয়া ওয়াগনগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকাগামী লাইনটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী লাইনটি মেরামত করা হয়। পরে এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

আজ শনিবার (২৯ এপ্রিল ) সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় গেছে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি আবার বাঁকা হয়ে গেছে।

আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বেঁকে আবারো ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩