তাহিরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতকে আহ্বান জানালেন স্থানীয় সরকার মন্ত্রী সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল

তাহিরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
তাহিরপুর সীমান্তে বিজিবি'র অভিযানে মাদকসহ আটক ৪ মাদক ব্যবসায়ী

সুনামগঞ্জে জেলার তাহিরপুর সীমান্তে (ব্যাটালিয়ন ২৮ বিজিবি”র) অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ী কে আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি`র অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল দল।

বিজিবি দেওয়া তথ্যসুত্রে জানাযায় ১৫ই জানুয়ারি রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবির অধীনস্থ বিরেন্দ্রনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার বোরহান উদ্দিন এর নেতৃত্বে সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৩/৫-এন হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশ অভ্যন্তরে বিরেন্দ্রনগর রংগারছড়া নামক স্থান হতে ১২বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি জোয়ানরা।

আটককৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার গিরিধরপুর গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে নোমান আহম্মেদ (১৮)।

একই দিনে অন্য বিরেন্দ্রনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারি শ্রী জোতিন্দ্র সিং এর নেতৃত্বে অন্য একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৩/৮-এস হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশ অভ্যন্তরে সুন্দরবন নামক স্থান হতে ২০কেজি ভারতীয় গাঁজা ও বিভিন্ন উপকরণসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার গাজীপুর এলাকার ইগরতলী গ্রামের মৃত আব্দুল মনার ছেলে আনোয়ার আলী (৩০),একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নয়ন মিয়া (১৮),আব্দুল হাসেম এর ছেলে সাকিব (২২)।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মো: মাহবুবুর রহমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!