তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত

তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

 

 

 

তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

 

 

তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা”

‎রিসিট বিহীন অতিরিক্ত চাঁদাবাজির কারনে ‎বিএনপি, এমপির সুনাম নষ্ট হচ্ছে, বিএনপির ১ম যুগ্ন আহবায়ক জুনাব আলী।

‎সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় বিআইডব্লিউটিএ, খাস কালেকশন, ফাজিলপুর টোট এবং ও পাটলাই নদীর শ্রীপুর কামালপুর এলাকায় বিআইডব্লিউটিএ, খাস কালেকশন ও কোটগাড়ি নামের আবারও রিসিট বিহীন সরকারি রেটের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি হারে চাঁদাবাজি বেড়েছে (টাকা আদায় করছে) বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

 

পড়ুন>>গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য

 

‎গতকাল বৃহস্পতিবার(২৭ আগষ্ট) দুপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের উপস্থিতে কথা গুলো বলেন।

‎তিনি আরও বলেন,বিষয়টা এখন এমপি সাহেবের উপরে চলে যাচ্ছে, যে এমপি সাহেব বলারপরও কাজ হচ্ছে। সে কারনে বিএনপি ও এমপি সাহেবের সুনাম নষ্ট হচ্ছে বলেও জানান।

‎তিনি ক্ষোভের সাথে জানান, কেন বার বার এমপি সাহেব বলার পরও ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না,কোন জায়গায় গাফলা আছে তা বের করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জন্য দাবী জানান তিনি ।

 

পড়ুন>>সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা

‎এসময় তিনি আরও জানান, নৌ মালিক শ্রমিক অতিরিক্ত সরকার নির্ধারিত যে টোল আদায়ের জন্য আন্দোলন ও পরিবহন ধর্মঘট পালন করছে তা উপজেলা প্রশাসনের সাথে বসে যে সিদ্ধান্ত হয় তা কয়েক দিন মানলেও আবারও আগের মতই অতিরিক্ত চাঁদাবাজি শুরু করেছে তাও আবার রিসিট ছাড়া।

‎এসময় তিনি আরও জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আর যতক্ষণ থাকে ততক্ষণই নির্ধারিত টাকা নেয় চলে আসলেই আবার যেই সেই। এতে করে সবার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

‎তিনি এই চাঁদাবাজি বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাঝে মাঝেই অভিযান চালিয়ে মোবাইল কোট পরিচালিত করতে আহবান জানিয়ে বলেন কয়েকবার অতিরিক্ত চাঁদাবাজির কারনে জেল জড়িমানা করলে কিছু হলেও কমবে বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন>>যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ

‎এসময় তিনি আরও জানান, খাস কালেকশনের নামে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেট যাদুকাটা ও পাঠলাই নদীতে টোল আদায়েরও অভিযোগ প্রতিনিয়তই উঠছে। তারাও কোনরূপ রিসিট না দিয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

‎এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মানিক, এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডাঃ নওশাদ আহমেদ, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

‎সভায় চাঁদাবাজির বিষয়টি উত্তাপিত হওয়ার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, চাঁদাবাজির বিষয়ে প্রয়োজনীয় প্রমান সহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নিবে ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

‎উল্লেখ, যাদুকাট নদীতে ঘাগড়া, ফাজিলপুর ও বিআইডব্লিউটিএর একেই সাথে টোল আদায় করছে এবং বিআইডব্লিউটিএর জেটি থাকার কথা থাকলেও জেটি না রেখেই টোল আদায় করেছে। অথছ বিআইডব্লিউটিএর জেটি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকায় রয়েছে এবং গেল বছর সেখানেই টোল আদায় করা হতো। অপর দিকে পাটলাই নদীতে কুটগাড়ি, বিআইডব্লিউটিএর, ইউনিয়ন ট্যাক্স ও ডাম্পের বাজারেও আরেকটি টোল আদায় করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!