তাহিরপুরে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তাহিরপুরে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ইয়াবাসহ আটককৃত সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী।

 

 

 

তাহিরপুরে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক

 

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পড়ুন>> কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা

 

মঙ্গলবার ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

 

 

 

আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬), মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া(৪০), পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)। আটককৃত তিনজনকে বর্তমানে বাদাঘাট পুলিশে ফাঁড়িতে রাখা হয়েছে।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

তবে স্হানীয় একাধিক সূত্র জানায়,রফাদফার মাধ্যমে আটককৃত তিনজনকে ছেড়ে দেয়ার পায়তারা চলছে বলে জানা যায়।

 

 

এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় জনগনকে নিয়া সভা সেমিনার করা হচ্ছে। কিন্ত কিছু র্দূনীতিবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা এমন অপকর্ম চালানোর সুযোগ পায় বলে মনে করেন সচেতন মহলের সদস্যরা।

 

 

 

এ ব্যাপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সজল মিয়ার সরকারী ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক কে ফোন দিলেও উনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!