তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে
তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সগুনা ইউনিয়নের কুন্দইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাড়াশ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে ৮’শ শিক্ষকের অংশগ্রহনে দিন ব্যাপী ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই মিলন মেলায় বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার শাহা, জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী সুপারেনটেন্ডেন্ট আমিনুল ইসলাম, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
পড়ুন>> টিউলিপের বিকল্প খুজছে যুক্তরাষ্ট: বরখাস্ত হতে পারে যেকোন মুহুর্তে
এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আপনরা শিশুদের পাঠদানের ক্ষেত্রে অধিক যতœবান ও দায়িত্বশীল হবেন। আপনাদের এ মিলন মেলা তাড়াশ উপজেলায় শিক্ষার মেলবন্ধন গড়ে তুলবে। এর পর মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
পরে বিকেলে দ্বিতীয় পর্বে প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মনা শিক্ষক ও জনপ্রিয় সংগীত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























