সংবাদ শিরোনাম :
তাড়াশে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ জেলা থেকে মো. লুৎফর রহমান লিটন
- আপডেট সময় : ০৭:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাহাত হোসেন নামের (২২) এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাগেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ হাসপাতাল গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রাহাত উপজেলার পৌর এলাকার ভাদাঁস পুর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার পরে হাসপাতাল গেটের সামনের রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় রাহাতকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে ধাওয়া করে গাড়িসহ চালককে আটক করে। গুরুতর অবস্থায় রাহাতকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই সে মৃত্যুবরণ করেন ।
তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ট্রাক্টর চালককে আটক করে থানার নিয়ে আসেন।
রাতেই এ ঘটনাযর মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























