তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার: ওসির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৮০৫৯ বার পড়া হয়েছে
তাড়াশে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার: ওসির সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের তাড়াশে আলোচিত রিপন প্রামানিক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই উপলক্ষে শুক্রবার সকালে তাড়াশ থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে ওসি মো. হাবিবুর রহমান জানান, গত ১৫ এপ্রিল উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডুপাড়া গ্রামের আসান আলীর ছেলে রিপন প্রামানিক শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী নামক স্থানে হাটিকুমরুল-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে আলীম হোসেনের একটি ধানের ক্ষেতে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পড়ুন>> তাড়াশে কালবের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের পর তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রফিকুল ইসলাম (৫০), গোলাম মোস্তফা (৩৬) ও তোফায়েল ইসলাম (৪৫)। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























