ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে। সে কয়েকদিন আগে পোলতাডাঙ্গা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকেই ইয়ামিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে বাড়ির পাশের তোফি বিশ্বাসের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>>চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬